×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-০১-২২
  • ৩৫২৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় পুষ্টি সেবা কার্যক্রমের আওতায় শরীয়তপুরে পুষ্টি বিষয়ক সমন্বয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল ১০টায় সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে সিভিল সার্জন ডাক্তার আবুল হাদী মোহাম্মদ শাহ পরানের সভাপতিত্বে জেলার সব সরকারি দপ্তর প্রধানগণ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাগণসহ সাংবাদিকগণ অংশগ্রহণ করেন। কর্মশালায় জেলার পুষ্টি সমন্বয় কমিটির সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ শিক্ষা কর্মকর্তা মোঃ মাহবুবর রহমানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক গাজী শরীফুল হাসান, জেলা শিক্ষা কর্মকর্তা শ্যামল চন্দ্র শর্মা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো: আবুবকর সিদ্দিক, উপ পরিচালক পরিবার পরিকল্পনা শরীয়তপুর মাসুদ মামুন, শরীয়তপুর পৌরসভার সচিব মোঃ এনামুল হক প্রমুখ।
কর্মশালায় জাতীয় পুষ্টি সেবা কার্যক্রমকে সফল বাস্তবায়নের লক্ষ্যে জেলা পর্যায়ের সকল দায়িত্বশীলদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিতে কার্যকর ভূমিকা রাখার বিষয়ে আলোচনা করা হয়। এ ছাড়াও যে সকল বাধা সমূহ রয়েছে তা অতিক্রমে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার বিষয়েও দিকনির্দেশনা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat