×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০১-২৪
  • ৪৩৪৩৬৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রেলপথ মন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক হতে দূরে রাখাসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি বলেন, খেলাধুলা মানুষের শরীর গঠনে সহায়তা করে, মন প্রফুল্ল রাখে এবং মানসিক প্রশান্তি বয়ে আনে।
মন্ত্রী আজ চট্টগ্রাম পলোগ্রাউন্ডে বাংলাদেশ রেলওয়ে ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড আয়োজিত ৪৩তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
জিল্লুল হাকিম বলেন, বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালীন গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের ছাটাই করে রেলকে ধ্বংস করেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধ্বংসপ্রাপ্ত রেলকে আধুনিক রেল যোগাযোগ ব্যবস্থায় উন্নীত করেছেন। রেলওয়ের ব্যাপক উন্নয়নের মাধ্যমে রেল যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন করেছেন।
পরে মন্ত্রী রেলওয়ে রেস্ট হাউজে কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে সবাইকে আন্তরিকতার সাথে কাজ করার অনুরোধ করেন এবং রেলকে আরও আধুনিক, জনবান্ধব এবং লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে সকলের সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat