×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০১-২৬
  • ৮৮০০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
খাদ্যন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশের উন্নয়নে বিজ্ঞান মনস্ক জাতি গড়ার কোন বিকল্প নাই। তিনি বলেন, কাজেই শিক্ষার্থীদের আধুনিক মানের বিজ্ঞান চর্চা বাড়াতে হবে। এজন্য ছাত্র-ছাত্রীদের বিজ্ঞানের প্রতি ভালবাসা বৃদ্ধি করতে হবে।
সাধন চন্দ্র মজুমদার আজ শুক্রবার বিকেলে সাপাহার উপজেলা পরিষদ চত্বরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও ৪৫তম বিজ্ঞান মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন।
সাধন চন্দ্র মজুমদার বলেন, আধুনিক জ্ঞান-বিজ্ঞানের আলোয় শিক্ষার্থীদের হাত ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাশিত স্মার্ট  বাংলাদেশ গড়ে উঠবে। 
তিনি বলেন,  স্মার্ট বাংলাদেশ গড়ার উদ্যোগকে এগিয়ে নিতে রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তাসহ সমাজের সকল পেশাজীবি মানুষদের একযোগে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, যে দেশ বিজ্ঞানে যত এগিয়ে থাকে সে দেশ তত উন্নত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।
তিনি বলেন, সরকার বিজ্ঞান শিক্ষাকে উৎসাহিত করছে। বিজ্ঞান শিক্ষা উন্নয়নের ক্ষেত্রে নিয়ামকের ভূমিকা পালন করবে। 
 সাপাহার উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ হোসেনের সভাপতিত্বে সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সাহজাহান হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা এবং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ চন্দ্র দেব উপস্থিত ছিলেন। 
পরে খাদ্যমন্ত্রী মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat