×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০১-২৬
  • ৫৭০১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. সাবের হোসেন চৌধুরী বলেছেন, নটরডেম কলেজের মতো আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন অনুযায়ী স্মার্ট বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রয়োজন স্মার্ট সোসাইটি। স্মার্ট সোসাইটি গড়তে প্রয়োজন স্মার্ট নাগরিক। আর ভালো শিক্ষা প্রতিষ্ঠানই স্মার্ট নাগরিক গড়ে তুলতে পারে।
সাবের হোসেন চৌধুরী আজ শুক্রবার নটরডেম কলেজের ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
পরিবেশমন্ত্রী বলেন, নটরডেম কলেজের মতো আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে তৈরি হয় সমাজের নেতৃত্ব, দেশের নেতৃত্ব। আমাদের দেশের জনগণের অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করতে হবে। সকলে মিলে একসঙ্গে কাজ করে জাতির পিতার স্বপ্নের উন্নত সমৃদ্ধ অসাম্প্রদায়িক কল্যাণময় রাষ্ট্র গড়ে তুলতে হবে। 
সাবের হোসেন চৌধুরী বলেন, ঐতিহ্যবাহী  প্রতিষ্ঠানটি ৭৫ বছর ধরে শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। উন্নয়নশীল একটি দেশ হিসেবে আমাদের চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ ও শিক্ষিত জনশক্তির প্রয়োজন। নটরডেম কলেজ এরকম দক্ষ ও শিক্ষিত জনশক্তি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। 
মন্ত্রী নটরডেম কলেজের সার্বিক উন্নয়নে সরকারের সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ প্রফেসর ড ফাদার হেমন্ত পিউস রোজারিও, কলেজের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীরা এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat