×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০১-২৬
  • ৭৯১৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিয়ে যেতে হবে। স্মার্ট বাংলাদেশের ৪টি স্তম্ভের মূল হচ্ছে স্মার্ট নাগরিক। আর সেই স্মার্ট নাগরিককে শরীর ও মনে সুস্থ্য মানুষ হতে হবে। তার সমস্ত সম্ভাবনাকে বিকশিত করতে হবে এবং  সে জন্য  খেলাধুলার কোন বিকল্প নেই।  
শুক্রবার সন্ধ্যায় স্টেডিয়ামে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ-২০২৩ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দীপু মনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মতো ক্রীড়ামোদী রাষ্ট্র নায়ক খুঁজে পাওয়া খুবই কঠিন। তার সরকারের সময়ে বিগত ১৫ বছর সর্বক্ষেত্রে খেলাধুলায় উন্নত হয়েছে এবং এটি সবার দৃষ্টি কেড়েছে। আগামীতেও তার নেতৃত্বে বাংলাদেশ খেলাধুলায় আরো ভাল করবে এটিই আমাদের সকলের প্রত্যাশা।
তিনি বলেন, আমরা জাতির পিতাকে জানি। তিনি নিজে খেলোয়াড় ছিলেন, তাঁর পিতাও খেলোয়াড় ছিলেন এবং জাতির পিতার পুরো পরিবার ভালো খেলোয়াড় এবং ক্রীড়া সংগঠক। কারণ শেখ কামাল বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ের সবচাইতে উল্লেখযোগ্য ক্রীড়া সংগঠক। তার তৈরী সংগঠন বর্তমানে বাংলাদেশে সবচেয়ে বড় উল্লেখযোগ্য সংগঠন হিসেবে প্রতিটি ক্রীড়াঙ্গনে সাফল্য অর্জন করছে।  
এর আগে সকাল ১১টায় ফাইনাল খেলায় অংশগ্রহণ করে শেখ কামাল স্পোর্টস একাডেমি বনাম টিম ডাকাতিয়া। শেখ কামাল রেড প্রথম ব্যাটিং করে সবকটি উইকেট হারিয়ে ৯৩ রান করে। জবাবে টিম ডাকাতিয়া ১১ ওভার ৪ বলে ২ উইকেট হারিয়ে ৮ উইকেটে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সুদীপ্ত রায়, পৌর মেয়র মো. জিল্লুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি জাহিদুল ইসলাম রোমান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat