×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৪-০১-২৬
  • ২৩৪৩৫১৬৭ বার পঠিত
  • আলমাহমুদ-ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট-সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রয়াত এ্যাডভোকেট মারুফ-বিন-হাবিবের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোক রেলি, আলোচনা সভা (স্মৃতিচারণ) এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ শফিকুল ইসলাম শফির দিকনির্দেশনায় উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে ২৬ জানুয়ারি শুক্রবার বাদ জুম্মা আলোচনা সভা মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফয়সাল কাদির রুমির সভাপতিত্বে সাবেক মেয়র,  সাবেক উপজেলা চেয়ারম্যান  আওয়ামিলীগ নেতা প্রয়াত এ্যাডভোকেট  মারুফ-বিন-হাবিবের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে প্রয়াত মারুফ-বিন-হাবিবের স্মৃতিচারণ করে বক্তবা বলেন মারুফ-বিন-হাবিব কর্মীবান্ধব নেতা ছিলেন। অজও উপজেলা বাসির হৃদয়ে মারুফ নামের স্মৃতি জাগরিত হয়ে আছে। প্রয়াত মারুফ-বিন-হাবিব ওপারে গিয়ে জান্নাত বাসি হোক এই কামনা করেন। 
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলার সলপ ইউনিয়ন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান, পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, হেদায়েত আহমেদ এলান, আরিব বিন হাবিব, মোকলেছুর রহমানের ডাব্লিউ, হ্যাভেনসহ  পৌর আওয়ামীলীগ,  ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি ছিলেন। আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ জনগণের মাঝে তোবারক বিতরণ করা হয়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat