×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-০১-২৮
  • ৩৫১২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
“সুস্থ সবল কিশোর কিশোরী, চলো স্মার্ট বাংলাদেশ গড়ি” এ প্রতিপাদ্য নিয়ে নড়াইলে  ধূমপান ও মাদক বিরোধী র‌্যালি  অনুষ্ঠিত হয়েছে। সিভিল সার্জন অফিস ,নড়াইলের আয়োজনে কৈশোর বান্ধব প্রকল্পের আওতায় আজ রোববার সকাল সাড়ে ১০টায় র‌্যালীটি সিভিল সার্জন অফিস থেকে শুরু হয়ে শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকা  প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।র‌্যালীতে  জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী,পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান, সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম পলিন,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,নড়াইলের সহকারি পরিচালক মোঃ নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।  
র‌্যালী শেষে সিভিল সার্জন অফিসের সভা কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম পলিন।মাদকের ক্ষতিকর দিক নিয়ে বক্তৃতা করেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সুব্রত কুমার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ,নড়াইলের সহকারি পরিচালক মোঃ নজরুল ইসলাম, পরিদর্শক আব্দুস সালাম,ডা: সুভাশীষ বিশ্বাস।
এ সময় সিভিল সার্জন অফিসের কর্মকর্তা,ডাক্তার, নার্স, রেড ক্রিসেন্ট কর্মী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat