×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৪-০২-০৫
  • ৫৪০১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বলিউড অভিনেত্রী মালাইকা অরোরার সঙ্গে ১৭ বছরের দাম্পত্যে ইতিটানার পর বিদেশি মডেল জর্জিয়া আন্দ্রিয়ানির প্রেমে পড়েন আরবাজ খান। তবে তার সঙ্গেও প্রায় পাঁচ বছরের সম্পর্ক ভেঙে গত ২৪ ডিসেম্বর অভিনেত্রী সুরা খানকে বিয়ে করেন আরবাজ। সম্পর্ক ভেঙে গেলেও খান পরিবারকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ জর্জিয়া। 
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এক সাক্ষাৎকারে জর্জিয়া জানান আরবাজের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর থেকে অনেক বছর খান পরিবারকে কাছ থেকে দেখছেন। তিনি বলেন, ‘ওরা খুব ভালো মানুষ, খোলা মনের মানুষ। ওদের সঙ্গে আমার অভিজ্ঞতা খুবই মধুর।’ 
এছাড়ার তিনি জানান ২০১৭ সাল থেকেই আরবাজের সঙ্গে সম্পর্ক জর্জিয়ার। বহু বছর সম্পর্কে থাকলেও বিয়ে করার চিন্তাভাবনা কখনই করেননি তারা। তবে ইদানীং সুরার সঙ্গে আরবাজের সুখী দাম্পত্য জীবনের ছবি সর্বত্র ঘুরছে। এবার সে প্রসঙ্গেই কি নিজের বেদনার কথা জানালেন জর্জিয়া? 
অভিনেত্রীর কথায়, ‘আরবাজ ভালো মানুষ। শূন্যতা যেন রয়েই যায়। তবে ছেড়ে দেওয়া অত সোজা নয়, একজন মানুষের সঙ্গে সবটা জড়িয়ে থাকে যে, সম্পর্কটা শেষ করার জন্য একজনকে বেরোতেই হয়। আমার ওর প্রতি শুভেচ্ছা রইল। আমি আমার জীবনের নতুন শুরুর দিকে এগোচ্ছি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat