×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-০২-০৬
  • ৬০৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজা চার্লস তৃতীয় ক্যান্সারে আক্রান্ত হয়েছেন এবং তার চিকিৎসা শুরু হয়েছে। বাকিংহাম প্যালেস সোমবার এ কথা জানিয়েছে। 
২০২২ সালে তার ৯৬ বছর বয়সী মা, রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পরে ৮ সেপ্টেম্বর চার্লস রাজা হয়েছিলেন, তিনি সাধারণত পোলো এবং স্কিইং থেকে আঘাত ব্যতীত ভাল স্বাস্থ্য নিয়েই দায়িত্ব পালন করে আসছিলেন। 
তবে বাকিংহাম প্যালেস বলেছে, সম্প্রতি তার প্রোস্টেট বৃদ্ধি পাওয়ায় হাসপাতালে পরীক্ষা নিরীক্ষার সময় ‘একটি আলাদা উদ্বেগের বিষয় উল্লেখ করা হয়েছিল’।
‘পরবর্তী ডায়াগনস্টিক পরীক্ষাগুলো ক্যান্সারের একটি রূপ সনাক্ত করেছে’ উল্লেখ করে বাকিংহাম প্যালেস একটি বিবৃতিতে বলেছে, তিনি চিকিৎসা শুরু করেছেন, তবে ক্যান্সারের ধরণ বা এটি কতটা অগ্রসর ছিল তা বিশদ বিবরণ দেয়া হয়নি। 
বাকিংহাম প্যালেস বলেছে, রাজা ‘সম্পূর্ণ ইতিবাচক মনোভাব নিয়ে আছেন’ এবং ‘যত তাড়াতাড়ি সম্ভব সম্পূর্ণ সুস্থ্য হয়ে জনসাধারণের দায়িত্বে ফিরে আসার জন্য উন্মুখ’ হয়ে আছেন।
বিবৃতিতে বলা হয়, তাকে ডাক্তাররা জনসাধারণের দায়িত্ব স্থগিত করার পরামর্শ দিয়েছিলেন যদিও তিনি ‘স্বভাবিকভাবে রাষ্ট্রীয় এবং অফিসিয়াল কাগজপত্র পরিচালনা করতে থাকবেন’। 
অসুস্থতার এই বার্তার পরে চার্লসের বিচ্ছিন্ন পুত্র প্রিন্স হ্যারি বলেছেন, তিনি তার বাবার সাথে কথা বলেছেন এবং শীঘ্রই তার সাথে দেখা করবেন।
প্রয়াত রাজকুমারী ডায়ানার সাথে চার্লসের দুই ছেলের ছোট হ্যারি এখন ক্যালিফোর্নিয়ায় তার স্ত্রী মেগানের সাথে থাকেন। হ্যারি বলেছেন, তিনি কয়েক দিনের মধ্যে যুক্তরাজ্যে রাজাকে দেখতে যাবেন। হ্যারির ঘনিষ্ঠ একটি সূত্র এ কথা জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat