×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০২-১৮
  • ৩৪৮৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদূর প্রসারী পরিকল্পনায় বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। তার নিপুন পরিকল্পনা এবং দৃঢ় নেতৃত্বে এদেশ উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে চলছে। 
মন্ত্রী আজ রোববার বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেনের লেখা 'শেখ হাসিনার দর্শন, ভিশন ও নেতৃত্ব, উন্নয়নের চাবিকাঠি ' বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, রাষ্ট্র পরিচালনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষতা ও সাফল্য ঈর্ষণীয়। এই ধারা অব্যাহত থাকলে দ্রুতই আমরা উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত হবো।
সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ড.শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে লেখক পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেন, কথাসাহিত্যিক ও প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শাহাদাত হোসেন সিদ্দিকী, বেঙ্গল বুকসের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল হাসান, বেঙ্গল বুকসের মহাব্যবস্থাপক আজাহার ফরহাদ বক্তব্য রাখেন।
মন্ত্রী বলেন, এ দেশ ১০০ বছর কিভাবে চলবে তার পরিকল্পনা করেছেন শেখ হাসিনা। একজন ভিশনারি নেতা বলেই তার পক্ষে এটা করা সম্ভব হয়েছে। তিনি বলেন, বিশ্বের অনেক দেশই এখন বাংলাদেশের উন্নয়ন মডেল অনুসরণ করছে, যা প্রকারান্তরে শেখ হাসিনার দর্শনকে অনুসরণ করা। 
এর আগে মন্ত্রী সাবেক পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেনের লেখা "শেখ হাসিনার দর্শন, ভিশন ও নেতৃত্ব উন্নয়নের চাবিকাঠি " বই এর মোড়ক উন্মোচন করেন।
পরে মন্ত্রী বাংলা একাডেমির নজরুল মঞ্চে বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম মোমেন এর লেখা 'বঙ্গবন্ধুকে জানি ও প্রজন্মকে মুক্তিযুদ্ধের কথা বলি' বই এর মোড়ক উন্মোচন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat