×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০২-২১
  • ৪৫৬২১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নড়াইল জেলা সদরে আজ ‘অন্ধকার থেকে মুক্ত করুক একুশের আলো’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে লাখো মোমবাতি প্রজ্জ্বলনের ব্যতিক্রমী আয়োজনে ভাষা শহীদদের স্বরণ করা হয়েছে।
আজ বুধবার সন্ধ্যায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ মাঠে (কুড়িরডোব মাঠে) একুশের আলো, নড়াইল- এর আয়োজনে লাখো মোমবাতি প্রজ্জ্বলন করে মহান ভাষা শহীদদের স্মরণ করা হয়েছে।
লাখো মোমবাতি দিয়ে ছয় একর আয়তনের বিশাল কুড়িরডোব মাঠটি স্মৃতিসৌধ, শহীদ মিনার, জাতীয় ফুল শাপলা, আল্পনা ও বাংলা বর্ণমালা দিয়ে সাজানো হয়। 
এ অনুষ্ঠানে লাখো মোমবাতি একসাথে জ্বলে উঠার সময় সম্মিলিত সাংস্কৃতিক জোটের শিল্পীরা ‘আমার ভায়ের রক্ত রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ গানটি গাইতে থাকেন।
বুধবার সন্ধ্যায় লাখো মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি উদ্বোধন করেন নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। 
এসময় জেলার পুলিশ সুপার মোহা. মেহেদী হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ^তী শীল, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট ওমর ফারুক, নাট্যব্যক্তিত্ব কচি খন্দকার, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুন্ডু ও সাধারণ সম্পাদক শরফুল আলম লিটু, এসএম সুলতান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু প্রমুখ উপস্থিত ছিলেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat