×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০২-২২
  • ৪৩৬০৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঝিনাইদহ জেলা সদর উপজেলার আড়মুখী জে. জে. মাধ্যমিক বিদ্যালয়ে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।  আড়মুখী জে. জে. মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্রদের উদ্যোগে এবং ডা. শফিউল আলম সোহাগের সার্বিক সহযোগীতায় বৃহস্পতিবার এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। 
এতে মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে গাইনি, অর্থোপেডিক, নাক-কান-গলাসহ ৩০জন বিশেষজ্ঞ ডাক্তার ১ হাজার ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। 
আড়মুখী গ্রামের গর্বিত সন্তান মেডিসিন বিশেষজ্ঞ ডা. শফিউল আলম সোহাগ বলেন, চিকিৎসা সেবা থেকে বঞ্চিত এলাকার মানুষের কথা চিন্তা করে আমি প্রতিবছর বিশেষজ্ঞ ডাক্তারের সমন্বয়ে মেডিকেল ক্যাম্প করে থাকি। 
উপস্থিত ছিলেন গাজী টেলিভিশন ও দৈনিক সারাবাংলার জেলা প্রতিনিধি ওলিয়ার রহমান, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শিমুল বিশ^াস, প্রধান শিক্ষক মমিনুর রহমান সহ এলাকার সুধিজন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat