×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০২-২৪
  • ৪৩৮৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের উদ্যোগে আজ শনিবার বার্ষিক বনভোজন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। ঢাকা জেলার ধামরাই উপজেলাস্থ আলাদিন পার্কে দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে আনন্দ মুখর পরিবেশে দিনটি অতিবাহিত করে সংসদ  পরিবার।
অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি প্রধান অতিথি, ডেপুটি স্পিকার মোঃ শামসুল হক টুকু এমপি, হুইপ ইকবালুর রহিম ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।
সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য বেনজির আহমেদ, জাতীয় সংসদের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম এবং স্বাগত বক্তব্য দেন বনভোজন কমিটির আহবায়ক যুগ্মসচিব এস এম মঞ্জুর।
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, কবিতা, কৌতুক খেলাধুলা, র‌্যাফেল ড্র, পুরষ্কার বিতরণীসহ বিভিন্ন ইভেন্টে সংসদ সচিবালয়ের উইং প্রধানগণসহ সকল স্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ ও তাদের পরিবারের সদস্যগণ অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat