×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০২-২৯
  • ২৩৪৬২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ সব ধরনের নির্মাণ কাজে মানসম্মত ও টেকসই উপকরণ ব্যবহার করার আহবান জানিয়েছেন।
তিনি বলেন, আমাদের এমন উপকরণ ব্যবহার করা উচিত যা কেবল নির্মাণের প্রয়োজনীয়তা পূরণ করে না বরং পরিবেশ সংরক্ষণেও অবদান রাখে।
ভূমিমন্ত্রী আজ পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের সভাকক্ষে কংক্রিট ব্লক উৎপাদনকারী প্রতিষ্ঠানের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। 
মতবিনিময় সভায় এসময় খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো: ফিরোজ শাহ সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন। 
এছাড়া, ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক এবং খুলনার সড়ক ও জনপথ অধিদপ্তর, গণপূর্ত অধিদপ্তর ও স্থানীয় সরকার  প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভূমিমন্ত্রী বলেন, কংক্রিট ব্লক নির্মাণ শিল্পে এক আধুনিক  প্রযুক্তি। এই ব্লকগুলি ইটের তুলনায় বর্ধিত স্থায়িত্ব, উন্নত নিরোধক এবং পরিবেশগত ক্ষতিকর প্রভাব কমাতে পারে।
কংক্রিট ব্লক উৎপাদন খাতে উদ্ভাবন চালানোর ক্ষেত্রে উদ্যোক্তা ও প্রকৌশলীদের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর গুরুত্ব আরোপ করে তিনি কংক্রিট ব্লক উৎপাদনকারী সংশ্লিষ্ট বাণিজ্য অ্যাসোসিয়েশন কিংবা ফেডারেশন প্রতিষ্ঠার জন্য সমন্বিত প্রচেষ্টার আহ্বান জানান। 
সভায় পরিবেশ অধিদপ্তরের  কর্মকর্তারা জানান, ইটভাটাগুলো বায়ুদূষণের এক বড় উৎস। এছাড়া, ইটভাটায় যথেচ্ছভাবে কৃষিজমির উপরিভাগের মাটি বা টপসয়েল ব্যবহার করা হচ্ছে। এ কারণে ফসলি জমির উর্বরতা শক্তি নষ্ট হচ্ছে। ফলে খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। কংক্রিট ব্লক ব্যবহারে এই ঝুঁকি অনেক কমে আসবে বলে আশা করা হচ্ছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat