×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৪-০৩-১৬
  • ৪৪০৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বলিউডের তিন সুপারস্টার শাহরুখ খান, সালমান খান ও আমির খান এক সিনেমায় এ যেন আকাশ-কুসুম কল্পনা। তবে এবার সত্যিই তিন খানকে একসঙ্গে পর্দায় দেখা যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে।
আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (১৪ মার্চ) নিজের জন্মদিনেই এই বড় ইঙ্গিত দিলেন আমির খান। যে ছবির জন্য অনুরাগীরা এতদিন ধরে অপেক্ষায়, সেই ছবিই হয়তো এবার তৈরি হতে চলেছে। আর তার ইঙ্গিতটা দিলেন আমির নিজেই।
বলিউডে বহুদিন ধরেই জল্পনা চলছে তিন খান অর্থাৎ আমির, শাহরুখ ও সালমানকে একসঙ্গে নিয়ে একটি সিনেমা তৈরি করার। কিন্তু কোনো পরিচালকই সাহস করছেন না এই ছবি নির্মাণের। অবশেষে সেই সাহসটাই দেখাতে চলেছেন বলিউডের ‘মিস্টার পারফেক্টশনিস্ট’ খ্যাত আমির খান।
জন্মদিনে ফেসবুক লাইভে এসে তিনি জানিয়ে দিলেন, তিন খান একসঙ্গে সিনেমাতে অভিনয় করতে আগ্রহী। তারাও দর্শকদের জন্য বিশেষ কিছু তৈরি করার জন্য মুখিয়ে আছেন। 
আমির আরও জানান, আমিও মনে করি আমাদের একসঙ্গে একটি ফিল্ম করা উচিত। আমরা যখন একসঙ্গে ছিলাম (শাহরুখ, সালমান এবং আমির) আমরাও ভাবছিলাম যে আমাদের ক্যারিয়ারে একসঙ্গে একটি ছবি করতে হবে। আমাদের চেষ্টা করা উচিত যাতে সেরকম একটা ছবি বানানো যায়। আমাদের দর্শকদের জন্য এমন ভাবনা আমাদের মাথাতেও আছে। আমি আশা করি, ভালো স্ক্রিপ্ট পেলে তাতে ৩ জনই হ্যাঁ বলব।
এদিকে কদিন আগে তিন খানকে একসঙ্গে নাচতে দেখা গিয়েছিল ভারতীয় ব্যবসায়ী মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির বিয়েতে। তার মাঝেই এবার এই তিন সুপারস্টারকে এক সিনেমায় দেখার জল্পনা। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat