×
ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৪-০৩-১৬
  • ৫৭২১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দেশের অন্যতম আধুনিক ফিলিং স্টেশনের উদ্বোধন করা হয়েছে টাঙ্গাইল জেলায়। উন্নত বিশ্বের আদলে দি টাঙ্গাইল মডেল ফিলিং স্টেশন ও ধ্রুব ইন রেস্টুরেন্ট এন্ড ক্যাফে নামের আধুনিক এ স্টেশনটি উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি।
শুক্রবার বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সদর উপজেলার সারুটিয়া এলাকায় এ স্টেশনের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাহজাহান খান এমপি।
দি টাঙ্গাইল ফিলিং স্টেশন ও ধ্রুব ইন রেস্টুরেন্ট এন্ড ক্যাফের চেয়ারম্যান, টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান এবিএম আজাদ, জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, দি টাঙ্গাইল ফিলিং স্টেশনের ম্যানেজিং ডিরেক্টর গোলাম কিবরিয়া বড় মনি প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে আন্তর্জাতিক মানের আটটি আধুনিক স্টেশন তৈরির অনুমোদন দেন। তার মধ্যে এটি একটি। এই স্টেশনে চালক-যাত্রী ও মহাসড়ক ব্যবহারকারীদের আধুনিক সকল সুবিধা বিদ্যমান রয়েছে। বিশ্রাম-বিনোদন ও টাঙ্গাইলের ঐতিহ্যগত সব পণ্যের সমাহারও এখানে থাকবে। দি টাঙ্গাইল ফিলিং স্টেশনে চালক ও যাত্রীদের আন্তর্জাতিকমানের সব সেবা প্রদানের প্রক্রিয়া সফল হলে এই আদলেই দেশের অন্য স্টেশন নির্মাণ করা হবে বলেও জানান তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat