×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৩-১৬
  • ২৩৯৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় ২১ দিন পর ফের গ্যাস সরবরাহ চালু হয়েছে। গ্যাস সরবরাহ চালু হওয়ায় শিল্প কারখানা ও আবাসিক গ্রাহকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
শিল্প কারখানায় আবার উৎপাদন শুরু হয়েছে পুরদমে। অলস বসে থাকা শ্রমিক-কর্মচারীরা কাজে যোগ দিয়েছেন।
শনিবার বিকেল ৫ টায় গ্যাস সরবরাহ চালু করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এর আগে গত ২৫ ফেব্রুয়ারি সকালে গজারিয়া উপজেলার ভবেরচর, বাউশিয়া, গুয়াগাছিয়া ইউনিয়নে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।  এতে দুর্ভোগে পরে প্রায় আড়াই হাজার বৈধ আবাসিক গ্রাহক ও ১৭ টি শিল্প কারখানা। আবাসিক গ্যাস ব্যাবহারকারীরা রান্না করে মাটির চুলায় ।
শিল্প কারখানা ও সেবামূলক প্রতিষ্ঠানগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় দুর্ভোগের পাশাপাশি উৎপাদন ও সেবা প্রদান ব্যাহত হয়।
তিতাস কর্তৃপক্ষের দাবি গজারিয়া উপজেলার এসব এলাকায় শিল্প কারখানা ও আড়াই হাজার আবাসিক বৈধ গ্রাহক রয়েছে কিন্তু, অবৈধ গ্রাহক রয়েছে ১১ হাজারেরও বেশি। তাই গ্যাস সরবরাহ বন্ধ রেখে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান পরিচালনা করে গ্যাস সরবরাহ চালু করা হয়েছে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ উপজেলায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে তিনটি অভিযান পরিচালনা করে ৩৫ কিলোমিটার এলাকার ১০ হাজার ৭০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে।
গত ১১ মার্চ বাউশিয়ার ১৪ কিলোমিটার এলাকায় তিনটি স্থানে ৩ হাজার ৫১৪ মার্চ ভবেরচরের ১১ কিলোমিটার এলাকার চারটি স্থানে ৩ হাজার ৭০০ এবং  ১৬ মার্চ ১০ কিলোমিটার এলাকায় চারটি স্থানে ৩ হাজার ৫০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat