×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৩-১৯
  • ৩৪৭৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি বলেছেন, গুণীজনকে আমরা যাতে সঠিক মর্যাদা দিতে পারি, সেই ব্যবস্থা আমরা চালু করেছি। এটা ধরে রাখতে হবে এবং গুণীজনকে সঠিক মর্যাদা দিতে হবে। 
আজ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি কতৃর্ক বরেণ্য আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ব্যারিস্টার শফিক আহমেদকে আমি খুব কাছে থেকে দেখেছি। তিনি যখন আইন পেশা শুরু করেন তখন আমার পিতা এডভোকেট সিরাজুল হক সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন। সেই সূত্রে বহুদিন যাবৎ ব্যারিস্টার শফিক আহমেদের সঙ্গে আমার পরিচয়। আমার পরিবারের সঙ্গেও তার ভালো পরিচয় ছিল। আইন বিষয়ে পড়াশোনার সময় তার অভিভাবকত্বও আমি পেয়েছি। 
বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মো. ইয়াহিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক কাজী নজিবুল্লাহ হিরু, সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি মো. মমতাজ উদ্দিন ফকির ও সম্পাদক আব্দুন নূর দুলাল, সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত সম্পাদক সিনিয়র এডভোকেট শাহ মঞ্জুরুল হক, বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হাসান তারিক চৌধুরী বক্তৃতা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat