×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৪-০৩-২০
  • ২৪১০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গত ৩ মাস ধরেই বচ্চন পরিবারের একটিই টপিক নিয়ে আলোচনা বা গুঞ্জন চলছে, তা হলো-ঐশ্বরিয়া অভিষেকের সংসার। এমনিতেই বচ্চন পরিবারের সদস্যদের অন্দরের সমীকরণ নিয়ে নানা জল্পনা রয়েছে। বচ্চন পরিবারে মেয়ে শ্বেতা বচ্চন ও বৌমা ঐশ্বরিয়া রাই বচ্চনের নাকি মোটেও বনিবনা নেই। মাঝেমধ্যেই সেই আঁচও পাওয়া যায়। 
গত ১৭ মার্চ রবিবার ছিল শ্বেতার ৫০তম জন্মদিন। সেই উপলক্ষে বচ্চন হাউজ প্রতীক্ষা-য় বড় পার্টি দেন অমিতাভ ও জয়া বচ্চন। বলিপাড়ার এক ঝাঁক তারকা ও তাদের সন্তানদের দেখা মিললেও, অনুপস্থিত ছিলেন ঐশ্বরিয়া। দিদি শ্বেতার জন্মদিনে সকালেই শুভেচ্ছাবার্তা দিয়েছেন অভিষেক। দিদির সঙ্গে ছোটবেলায় কাটানো নানা মুহূর্তের ছবি পোস্ট করে লিখেছেন, ‘হ্যাপি বার্থ ডে শ্বেতাদি, আমি হয়তো বলি না বা দেখাই না, কিন্তু তুমি আমার কাছে সব। আই লাভ ইউ।’ ভাই দিদিকে শুভেচ্ছা পাঠালেও ঐশ্বরিয়ার তরফে ননদকে নিয়ে কোনও পোস্ট দেখা যায়নি। কিন্তু এই ঘটনার চব্বিশ ঘণ্টা কাটার আগে সমাজমাধ্যমে এল ঐশ্বরিয়ার পোস্ট। তবে তা অভিনেত্রীর বাবার জন্য।
কারণ ১৮ মার্চ সোমবার ছিল অভিনেত্রীর বাবা কৃষ্ণরাজ রাইয়ের মৃত্যুবার্ষিকী। প্রতি বছরই এই তারিখে বাবার সঙ্গে কাটানো মুহূর্তের ছবি দেন ঐশ্বরিয়া। এ বারও ঐশ্বরিয়া তার মা বৃন্দা রাই এবং মেয়ে আরাধ্যা বচ্চনের সঙ্গে বাবার একটি ছবি  শেয়ার করেছেন। সেই ছবির বিবরণীতে তিনি লিখেছেন, ‘তোমাকে সব থেকে বেশি ভালোবাসি, ভালবাসবো বাবা। তোমার আশীর্বাদ পেয়ে ধন্য।’ এর আগে বিভিন্ন পর্যায়ের কানা ঘুষো চললেও অবশেষে এই ননদ ভাবী যুদ্ধ যেন জন্মদিনে আরও স্পষ্ট হলো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat