×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৪-০৩-২০
  • ২৩৪৮৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ব্যবসায় প্রশাসন বিভাগের রজতজয়ন্তীর আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।
আজ বুধবার সকালে রজতজয়ন্তীর আনুষ্ঠানিকতা শুরু হয় বলে জানিয়েছেন আয়োজকরা। অনুষ্ঠানের প্রাথমিক ধাপ রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধ করা হয়। এর আগে ড. এম এ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনের ভার্চুয়াল ল্যাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
উদ্বোধনকালে শাবিপ্রবি উপাচার্য বলেন, বিগত ২৫ বছরে ব্যবসায় প্রশাসন বিভাগ থেকে মেধাবী শিক্ষার্থীরা সনদ অর্জনের মাধ্যমে দেশে বিদেশে দক্ষতার সাথে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে যাচ্ছে। রজতজয়ন্তী উৎসবের মাধ্যমে ব্যবসায় প্রশাসন বিভাগের সাবেক ও বর্তমানদের এক বিশাল মিলনমেলা হবে- যা এ বিভাগকে আরও বেশি সমৃদ্ধ করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন, ম্যানেজমেন্ট এন্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের ডিন অধ্যাপক ড. মাজহারুল হাসান মজুমদার, অধ্যাপক ড. মো. আব্দুল হামিদসহ শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরবর্তীতে রজতজয়ন্তীর প্রমোশনাল ভিডিও এবং লোগো উন্মোচন করা হয়।
আগ্রহীরা https://bussust.net/ এই লিংক থেকে রেজিষ্ট্রেশন করতে পারবেন বলে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat