×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৩-২৬
  • ৫৬৫৮৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছিল বলেই পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র। আর আজ আমরা স্বাধীন রাষ্ট্রের নাগরিক।
তিনি আজ সকালে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত খতমে কুরআন ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
ফরিদুল হক খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর পিতার স্বপ্ন বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছেন। তিনি ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্য স্থির করেছেন। এ লক্ষ্য অর্জনে আমাদের সকলকে একত্র হয়ে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, বাংলাদেশে এখন প্রায় ২৫ হাজার হাফেজ রয়েছেন। কোরআনের এই পাখিরা বিশ্ব দরবারে আমাদের জাতিকে নতুনভাবে পরিচয় করিয়ে দিচ্ছে। তিনি এ ধারা অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। তিনি বঙ্গবন্ধু, তাঁর পরিবারের সদস্য ও শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করেন।
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মহা. বশিরুল আলমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন ধর্মসচিব মু আ. হামিদ জমাদ্দার।
এতে অন্যদের মধ্যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মু. আ. আউয়াল হাওলাদার, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. নজিবর রহমান, মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের প্রকল্প পরিচালক এএসএম শফিউল আলম তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat