×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৪-০৩-২৮
  • ২৩৪৭৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেপ্তার সহকারী প্রক্টর দ্বীন ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। 
বৃহস্পতিবার দুপুর আড়াই টায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক (ভারপ্রাপ্ত) নাছরিন জাহান তার জামিন আবেদন নামঞ্জুর করেন। মামলার বাদীপক্ষের আইনজীবী সৈয়দ নূর উর রহমান বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে এই মামলায় দ্বিতীয়বারের মতো জামিন আবেদন নামঞ্জুর হলো জবির এই সহকারী প্রক্টরের। 
এর আগে গত ২০ মার্চ কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে জামিন আবেদন করেছিলেন দ্বীন ইসলাম। আদালত ওই জামিন আবেদনও নামঞ্জুর করেছিলেন।
উল্লেখ্য , গত ১৫ মার্চ রাত ১০টার দিকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও আম্মান সিদ্দিকী নামে এক সহপাঠীকে দায়ী করে ফাঁসী নেন আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকা। পরদিন ১৬ মার্চ তাকে কুমিল্লা পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 
এদিন রাতে অবন্তিকার মা তাহমিনা শবনম বাদী হয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় দু’জনকে আসামি করে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করেন। ১৭ মার্চ আম্মান সিদ্দিকী ও সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে আদালতে তোলা হলে আম্মানের দুই দিন এবং দ্বীন ইসলামের একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat