×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৩-২৮
  • ২৩৪৩৬৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভুটানের মহামহিম রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুককে কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দরে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বাংলাদেশে রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে আজ ভুটানের রাজা কুড়িগ্রাম জেলার বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও সোনাহাট স্থলবন্দর পরিদর্শন করেন। আজ দুপুরে ভূটানের রাজা সোনাহাট স্থলবন্দরে এসে পৌঁছালে বিজিবি'র রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান রাজাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান। এসময় বিজিবি'র কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর একটি সুসজ্জিত চৌকসদল রাজাকে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করে। অতঃপর মহামহিম রাজা বিজিবি'র ভিভিআইপি পরিদর্শন বহি স্বাক্ষর করেন এবং গার্ড অব অনার প্রদানকারী বিজিবি সদস্যগণকে মিষ্টি বিতরণ করেন। 
পরবর্তীতে ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করে মহামহিম রাজা ভারতে প্রত্যাগমনকালে বিজিবি কর্তৃক পুনরায় রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করা হয় এবং সীমান্তের শূন্যলাইন পর্যন্ত কঠোর নিরাপত্তার মাধ্যমে বিজিবি'র রংপুর রিজিয়ন কমান্ডার ভুটানের রাজাকে বিদায়ী সম্বর্ধনা প্রদান করে। এসময় বিজিবি'র রংপুর সেক্টর কমান্ডার কর্নেল মামুনুর রশীদ, কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমানসহ বিজিবি’র অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ভুটানের মহামহিম রাজা নিজ দেশে প্রত্যাগমনের উদ্দেশ্যে স্থলপথে ভারত গমন করেন।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat