×
ব্রেকিং নিউজ :
ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর চাঁদাবাজ ও মাদক কারবারিদের প্রতি কঠোর হুঁশিয়ারি সংস্কৃতি প্রতিমন্ত্রীর পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সকল প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে: দীপেন দেওয়ান নওগাঁয় শিশু সুরক্ষা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা রোগীদের প্রতি চিকিৎসকদের মানবিক আচরণের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সিরাজগঞ্জে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ ক্ষমতা গ্রহণের মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৩-২৮
  • ২৩৪৩৭৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক আজ কুড়িগ্রাম জেলার সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মাধবরাম এলাকায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) পরিদর্শন করেছেন।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এবং বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুনসহ অন্যরা এ সময় রাজার সফরসঙ্গী ছিলেন।
ভুটানের দক্ষিণাঞ্চলীয় শহর জিলেফু থেকে ১৯০ কিলোমিটার দূরে কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার প্রস্তাবের জন্য ভুটান ইতোমধ্যে বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।
রাজার বাংলাদেশ সফরের সময় এ বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
২০২৩ সালের মে মাসে লন্ডনে ভুটানের রাজা ও রানীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুড়িগ্রামে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের প্রস্তাব করেন।
পরে জেলা প্রশাসন ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের কার্যক্রম শুরু করে।
দক্ষিণ এশিয়ার এই দুই দেশ আশা প্রকাশ করেছে, এই অর্থনৈতিক অঞ্চল দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে ‘নতুন দিগন্ত’ সূচনা এবং দক্ষিণ এশিয়া অঞ্চলে বৃহত্তর সমৃদ্ধি অর্জনে সহায়তা করবে।
স্বাধীনতা দিবস উদযাপনসহ একাধিক কর্মসূচিতে যোগ দিতে ভুটানের রাজা সোমবার চারদিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat