×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-০৩-২৮
  • ৪৪০১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রহস্ত এলাকার পরিদর্শন করেছেন রাঙ্গামাটি জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সাংস্কৃতিক সম্পাদক রেমলিয়ানা পাংখোয়াসহ উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার সকাল ১০টায় বিলাইছড়ি উপজেলায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তএলাকা পরিদর্শন করেন নেতৃবৃন্দ।অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে আওয়ামীলীগ নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত লোকজনের সাথে কথা বলেন এবং জেলা আওয়ামীলীগ ও পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে তাদের সব ধরনের সহযোগিতার আশ^াস প্রদান করা হয়।
এ সময় বিলাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বিরোত্তম তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি অভিলাষ তঞ্চঙ্গ্যা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুকুমার চক্রবর্তী, সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম, ১ নং বিলাইছড়ি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, ৪ নং বড়থলী ইউপি চেয়ারম্যান আতু মং মারমাসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গতকাল বুধবার ২৭ মার্চ সন্ধ্যায় বিলাইছড়ি উপজেলা হাসপাতাল সংলগ্ন এলাকায় অগ্নিকান্ডে ৬ টি বসত ঘর সম্পুর্ণ পুড়ে যায় আরো ৫টি ঘরবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat