×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৪-০৩-৩১
  • ৩৫৩০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মনামী ঘোষ শুধু অভিনয় নয়, নাচেও দর্শকের মন কেড়েছেন। তবে মাঝে মধ্যেই ইউনিক সাজ-পোশাকের জন্যও আলোচনায় থাকেন এই অভিনেত্রী। অনেকেই তাকে মজা করে বাংলার উরফি জাভেদ বলেন। এবার আবারও ভিন্নধর্মী পোশাকে নজর কাড়লেন মনামী।
হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুযায়ী, গত ২৯ মার্চ ফিল্মফেয়ার পুরস্কার অনুষ্ঠানে একটি সাদার ওপর লাল সুতোর নকশি কাঁথা ডিজাইনের স্লিভলেস গাউন পরেছিলেন মনামী ঘোষ। 
তবে গাউনের পিঠে নেট দেওয়া ছিল। আর সেখানেই লেখা ছিল বাংলার বিখ্যাত নকশি কাঁথা স্টিচের একটি পদ্য।মনামীর পিঠে লেখা ছিল— অস্ফুট সেই না বলা কথা / মনের আবেগের হারানো ব্যথা/ আঁকে আর লিখে শোক গাঁথা / কত স্বপ্ন দিয়ে বোনে, নকশি কাঁথা।
 এর সঙ্গে তিনি হাতে একটি বটুয়া ব্যাগ নিয়েছিলেন। আর চুলটাকে লাল ফিতে দিয়ে পুরোনো দিনের স্কুল গার্লের মতো বেঁধে রেখেছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat