×
ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৪-০৪-০১
  • ৫৭১৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নওগাঁ জেলায় আজ বাংলা নববর্ষ ‘পহেলা বৈশাখ’ উদযাপন উপলক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন নওগাঁর জেলা প্রশাসক মো. গোলাম মাওলা।
এ সভায় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ গাজিউর রহমান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত),অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোহেল রানা, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক আবু সালেহ মো. মাসুদুল ইসলাম,  নওগাঁ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. আব্দুল খালেক, বীর মুক্তিযোদ্ধা মো. আফজাল হোসেন, সিনিয়র সাংবাদিক মো. কায়েস উদ্দিন, নওগাঁ প্রেসক্লাবের  সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
ওইদিনের কর্মসূচির মধ্যে রয়েছে- মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সপ্তাহব্যাপী বৈশাখী মেলা।
পহেলা বৈশাখ সকাল নয়টায় জেলা স্কুল চত্বর থেকে  মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিয়াম ল্যাবরেটরী স্কুল চত্বরে আব্দুল জলিল মুক্ত মঞ্চে এসে শেষ হবে। পরে সেখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এ ছাড়াও সাতদিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat