×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-০৪-০৯
  • ২৩৪৩৯২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ময়মনসিংহ জেলায় আজ সদর, ত্রিশাল ও তারাকান্দা উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ মোট আটজন নিহত হয়েছেন।
নিহতদের মধ্যে সাতজনের পরিচয় পাওয়া গেছে। অন্য একজনের পরিচয় এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।  
সদরের কোতোয়ালী  মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন জানান,আজ মঙ্গলবার দুপুর ১২ টায় সদর উপজেলার ময়মনসিংহ-মুক্তাগাছা সড়কের ল্যাংড়াবাজার এলাকায় একটি যাত্রিবাহী বাস ও  মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন মারা যান। নিহতরা হলেন, লুৎফর রহমান (৩০) তার স্ত্রী শাহনাজ (২৫) শিশুপুত্র মাহিত (৪)। ঘটনাস্থলে শিশু মাহিত এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বাকি দুইজন মারা যান। আহত অবস্থায় আরো একজন হাসপাতালে ভর্তি রয়েছেন।
তিনি জানান, নিহত স্বামী-স্ত্রী ভালুকা উপজেলায় মাস্টারবাড়ি এলাকায় গার্মেন্টসে চাকরি করতেন।  তারা শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার দিঘীরপাড় এলাকার বাসিন্দা। ঈদের ছুটিতে তারা বাড়ি ফিরছিলেন।
এদিকে, জেলার ত্রিশাল উপজেলায় আজ সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মাদানি সিএনজি পাম্পের সামনে  একটি যাত্রীবাহী পিকআপ ইউটার্ন নেয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই দু’জন নিহত হন।
ত্রিশাল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. চাঁদ মিয়া জানান, নিহতদের মধ্যে মারুফ (১৮)-এর বাড়ি ঈশ্বরগঞ্জ উপজেলায় এবং আপেল মিয়া'র (৩০) বাড়ি নান্দাইল উপজেলায়।
তিনি আরও জানান, আজ দুপুরে ত্রিশাল উপজেলার বালিপাড়ায়  ত্রিশাল-নান্দাইল সড়কে বাসের ধাক্কায় দুইজন অটোরিকশার যাত্রীর নিহত হন। এদের মধ্যে নিহত নাসিমা (৩৫) ত্রিশাল উপজেলার কাজিরকান্দা গ্রামের বাসিন্দা এবং অপর নিহত আরেকজনের পরিচয় সনাক্তকরণে কাজ চলছে।
অপরদিকে, তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াজেদ আলী জানান, আজ মঙ্গলবার সকালে তারাকান্দা উপজেলায় বাসের ধাক্কায় আবুল বাশার (৬০) নামে এক পথচারী নিহত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat