×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৪-০৪-১০
  • ২৩৪৮৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে শ্রীলংকান ব্যাটার কামিন্দু মেন্ডিসের। বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে অপরাজিত ৯২ ও ৯ রানের দারুন ইনিংস খেলেন কামিন্দু। বল হাতে নেন ৩ উইকেট।
এমন পারফরমেন্সের সুবাদে ব্যাটিং তালিকায় ১৮ ধাপ এগিয়ে ৪৬তমস্থানে জায়গা করে নিয়েছেন কামিন্দু। বোলিংয়ে ৪৬ ধাপ এগিয়ে ১১৭তম স্থানে আছেন ক্যারিয়ারে প্রথমবারের মত ঐ টেস্টে বল করা কামিন্দু।
বাংলাদেশীদের  মধ্যে ব্যাটিংয়ে উন্নতি হয়েছে মোমিনুল হক, জাকির হাসান ও মেহেদি হাসান মিরাজের। শেষ টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ৩৩ ও ৫০ রান করার সুবাদে  চার ধাপ এগিয়ে কামিন্দুর সাথে যৌথভাবে ৪৬তম স্থানে আছেন মোমিনুল।
জাকিরের ব্যাট থেকে আসে ৫৪ ও ১৯ রান। র‌্যাংকিংয়ে তিন ধাপ এগিয়ে ৭৫তমস্থানে উঠেছেন এই বাঁ-হাতি ওপেনার।  টেস্টে দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৮১ রানের ইনিংসের সুবাদে র‌্যাংকিংয়ে ১১ ধাপ এগিয়ে মেহেদী হাসান মিরাজ আছেন ৮৮তমস্থানে।
চট্টগ্রামে অভিষিক্ত টেস্টেই বল হাতে আলো ছড়িয়েছেন পেসার হাসান মাহমুদ। দুই ইনিংসে ৬ উইকেট নেন তিনি। ৯৫তম স্থানে জায়গা করে নিয়েছেন হাসান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat