×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৪-১০
  • ৪৩৪৯২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশ ও বিদেশের সকলকে শুভেচ্ছা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি।
এক শুভেচ্ছা বার্তায় প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, ঈদ সকল শ্রেণি-পেশার মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন গড়ে তোলে। সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে সব মানুষকে আবদ্ধ করে। তিনি পবিত্র এই উৎসবের মাহেন্দ্রক্ষণে নিজ নির্বাচনী এলাকার জনগণ ও সিলেটবাসীসহ দেশ ও প্রবাসের সর্বস্তরের মানুষকে ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান।
শুভেচ্ছা বার্তায় তিনি আরো বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনা ও আত্মসংযমের পর ঈদুল ফিতর সুখের বার্তা নিয়ে আসে। ঈদুল ফিতরের শিক্ষা থেকে মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণে একযোগে কাজ করতে হবে। ধনী-দরিদ্র নির্বিশেষে সবাই যাতে ঈদের আনন্দ সমানভাবে উপভোগ করতে পারে এজন্য সবাইকে আন্তরিক হওয়ার আহবান জানান তিনি।
তিনি বলেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে আমরা মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। যাঁর সুযোগ্য নেতৃত্বে সমৃদ্ধির ছোঁয়া বাংলার প্রতি ঘরে ঘরে। বিশ্বের বুকে আমরা আজ গর্বিত জাতি। এই আনন্দ জুড়ে থাকুক প্রতি প্রাণে। পবিত্র ঈদুল ফিতরে দেশে-বিদেশে সৌহার্দ্য-সম্প্রীতি আর ভ্রাতৃত্বের মহিমায় শান্তিতে প্রতিটি মানুষের হৃদয় ভরে উঠবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
তিনি  দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে সকলের দোয়া কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat