×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৪-১১
  • ৫৬৫৬১৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শরীয়তপুর জেলার ২ শতাধিক স্থানে আজ বৃহস্পতিবার ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। জেলার প্রধান ঈদ জামাত সকাল ৮টায় প্রথম জামাত ও সাড়ে ৮টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। শরীয়তপুর জেলা মডেল মসজিদের ইমাম মুফতি মাওলানা মো. অলিউল্লাহ এই জামাতের ইমামতি করেন। এসময় শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ, শরীয়তপুর পৌরমেয়র পারভেজ রহমান জন, জেলার উর্ধ্বতন কর্মকর্তাগণসহ জেলার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানগণ ঈদের নামাজে অংশগ্রহণ করেন।
এছাড়াও জেলার ছয় উপজেলা সদরে প্রধান জামাতসহ অন্তত ২ শতাধিক স্থানে ঈদের জামান অনুষ্ঠিত হয়েছে। ঈদের নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি ও উন্নতি কামনা করে দোয়া করা হয়।
শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু ঈদের নামাজের পূর্বে মুসল্লিদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্যে বলেন, আমরা যেমন সব শ্রেণি ভেদাভেদ ভুলে কাঁধে-কাঁধ মিলিয়ে ঈদের নামাজে দাঁড়াই তেমনিভাবে যেন আমরা সকল রাগ, দুঃখ, কষ্ট ও হিংসা ভুলে প্রধানন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে একতাবদ্ধ হয়ে কাজ করে বাংলাদেশকে ধর্মনিরেপেক্ষতার প্রতীক হিসেবে বিশ্বে প্রতিষ্ঠিত করি। তবেই সিয়াম সাধনার পূর্ণতা পাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat