×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৪-০৪-১১
  • ২৩৪৮০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকে হামলা,টাকা ও অস্ত্র লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় কেএনএফ এর ৩ সহযোগীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।  
আজ (১১ এপ্রিল) দুপুরে এক অভিযানে তাদের রুমা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো রুমা উপজেলার ইডেন পাড়ার বাসিন্দা লাল রিন ত্লোয়াং বম (২০), ভান নুয়াম থাং বম (৩৭) এবং ভান লাল থাং বম (৪৫)।
স্থানীয় পুলিশ সূত্র জানায়,গত ২এপ্রিল বান্দরবানের রুমা  সোনালী ব্যাংকে হামলা, টাকা ও অস্ত্র লুটের ঘটনায় দায়েরকৃত ৫টি মামলায় কেএনএফএর সহযোগী হিসেবে যৌথবাহিনীর সদস্যরা এই তিনজনকে গ্রেফতার করে। পরে যাচাই বাচাই শেষে বিকেলে রুমা  থানা থেকে কঠোর নিরাপত্তার  মধ্য দিয়ে সন্ধ্যা সাড়ে ৬টায় গ্রেফতারকৃতদের বান্দরবান চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়।
সূত্র জানায়,পরে বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোছাইনের আদালত আসামি ৩জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করে জানান, বান্দরবানের রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি ও অস্ত্র লুটের  ঘটনার পর এই পর্যন্ত ৯টি মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অপরাধে এই পর্যন্ত ৫৮জনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat