×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৪-১৩
  • ৩৪৮৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর।  আসর শুরুর ৫০ দিন বাকি থাকতে গতরাতে নিজেদের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ^কাপের অফিশিয়াল থিম সং প্রকাশ করেছে  ক্রিকেটের  নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
আসন্ন বিশ্বকাপের থিম সং’টি মাইকেল ‘তানো’ মন্তানোর প্রযোজনায় গেয়েছেন গ্র্যামি অ্যাওয়ার্ড জয়ী শন পল ও সকা সুপারস্টার কেস। শন পল হলেন জ্যামাইকান এবং কেস ও তানো ত্রিনিদাদের। ওয়েস্ট ইন্ডিজ টুর্নামেন্টের সহ-আয়োজক দেশ হওয়ায় এ গানের জন্য তিন ক্যারিবিয়ানকে নির্বাচন করে আইসিসি। থিম সং দিলেও এখনও পুরো ভিডিও প্রকাশ করেনি আইসিসি।
টি-টোয়েন্টি বিশ^কাপের থিম সংটি নিয়ে শন পল বলেন, ‘সব সময়ই আমাদের সংস্কৃতির প্রধান অংশ ক্রিকেট। টি-টোয়েন্টি বিশ্বকাপের অফিশিয়াল থিম সং রেকর্ড করতে পেরে আমি সম্মানিত বোধ করছি। আমি কেসের বড় ভক্ত ও এই গানে ক্যারিবিয়ান নাচের সাথে সংস্কৃতির চমৎকার মেল বন্ধন আছে। সেই সাথে আন্তর্জাতিক সংগীতের আবহ ও সকা সংগীত থাকছে। গানটি মানুষের ঐক্য ও ভ্রাতৃত্বের সংযোগ স্থাপনের জন্য আদর্শ হয়ে থাকবে।’
২০ দলকে নিয়ে আগামী পহেলা জুন থেকে শুরু হবে বিশ^কাপ। ২৯ জুন হবে ফাইনাল। ইতোমধ্যে বিশ^কাপের লোগো উন্মোচন এবং ক্ষণগণনার ১০০তম দিন থেকে টিকিট বিক্রিও শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat