×
ব্রেকিং নিউজ :
রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর চাঁদাবাজ ও মাদক কারবারিদের প্রতি কঠোর হুঁশিয়ারি সংস্কৃতি প্রতিমন্ত্রীর পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সকল প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে: দীপেন দেওয়ান
  • প্রকাশিত : ২০২৪-০৪-১৮
  • ২৩৪৩২৮৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঝালকাঠির গাবখান সেতুর টোলপ্লাজা এলাকায় দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি। 
আমির হোসেন আজ বৃহস্পতিবার ঢাকা থেকে সড়ক পথে ঝালকাঠি এসে সরাসরি গাবখান সেতুর টোলপ্লাজা এলাকায় যান। 
ঝালকাঠির পুলিশ সুপার আফরুজুল হক টুটুল ও জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মোহাম্মদ শাহ আলমসহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। পরে তিনি সদর হাসপাতাল পরিদর্শন করে আহতদের চিকিৎসার খোঁজখবর নেন । 
দুপুরে দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে আমু সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান। প্রত্যেক পরিবারকে সরকারের পক্ষ থেকে সহায়তা করা হয়েছে বলেও জানান তিনি।
এ ধরণের দুর্ঘটনা যাতে বারবার না ঘটে এ জন্য সরকারের পক্ষ থেকে সব ধরণের পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি সাংবাদিকদের জানান।
তিনি বলেন, বরিশাল খুলনা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির এ অংশ যাতে চার লেনে উন্নীত করার কাজ দ্রুত বাস্তবায়ন করা যায় সে ব্যাপারে সরকারের কাছে প্রস্তাব করা হবে।
উল্লেখ্য, বুধবার ঝালকাঠির গাবখান সেতুর টোলপ্লাজা এলাকায় সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত হন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat