×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-০৪-১৮
  • ২৩৪৪৬০৫১ বার পঠিত
  • আলমাহমুদ-ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট-সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভূল তথ্য দিয়ে সংবাদ প্রচার করায়  সংবাদ সম্মেলন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী  নবী নেওয়াজ খান বিনু। 
১৮ এপ্রিল বুধবার পৌর এলাকার একটি রেষ্টুরেন্টে এ সংবাদ সম্মেলন করা হয়।সংবাদ সম্মেলনে নবী নেওয়াজ খান বিনু বলেন , একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ভুল তথ্যর মাধ্যমে পত্রিকা ও অনলাইনে  আওয়ামীলীগ নেতা জামাত ইসলামের ঈদ পূনর্মিলনি অনুষ্ঠানে ভোট  চাইলেন এই শিরোনামে বিভিন্ন পত্রিকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জমাত নেতা রফিকুল ইসলামের সাথে  ছবি প্রকাশিত ও ভাইরালের ঘটনায় সংবাদ সম্মেলন করেন। তিনি আরো বলেন আমাকে ইঙ্গিত করে বিভিন্ন পত্রিকাসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তার কোন ভিত্তি নেই। কারন আমি  আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য ভোটের মাঠে গণসংযোগ করে চলেছি। নির্বাচনে আমার জয় নিশ্চিত জেনে নির্বাচনী প্রতিপক্ষ আমার বিরুদ্ধে এই অপপ্রচার সামাজিক যোগাযোগমাধ্যমে ঢালাওভাবে প্রচার করে । আমার বিরুদ্ধে সংবাদ প্রচারের তিব্র নিন্দা জ্ঞাপন করছি। 
সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি মাহবুব সরোয়ার বকুল , পৌর মেয়র এস এম নজরুল ইসলাম। এ সময় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat