×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৪-১৯
  • ২৩৪৩৩০৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলায় আজ গোপন বৈঠককালে জেলা জামায়াতের তিন নেতাকে করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।   
আজ শুক্রবার সকাল আটটার দিকে সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করে সদর থানা পুলিশ। 
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চার্লিয়ে সৈয়দপুর উপজেলা জামায়াতের আমীর আব্দুল মুনতাকিমের বাড়িতে গোপন বৈঠককালে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আল ফারুক আব্দুল লতিফ (৫৩), সৈয়দপুর উপজেলা জামায়াতের প্রচার ও প্রকাশনা সম্পাদক খয়রাত হোসেন বসুনিয়া (৫৪) এবং সৈয়দপুর উপজেলা জামায়াতের সেক্রেটারী মাজহারুল ইসলাম (৫২)। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন জামায়াত নেতা পালিয়ে যায়। তারা নীলফামারী সদর থানার একটি মামলার আসামী। সৈয়দপুর থানা পুলিশের সহযোগিতায় সদর থানার পুলিশ এ অভিযান পরিচালনা করে। 
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানভিরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের শুক্রবার বিকেলে জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। আদলতের বিচারক আয়শা সিদ্দিকা তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তিনি জানান, বিশেষ ক্ষমতা আইনে ২০২২ সালের ২৩ ডিসেম্বর নীলফামারী সদর থানায় দায়েরকৃত মামলায় (মামলা নম্বর ১৬) তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat