×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৪-২১
  • ২৩৪৩৯৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নোয়াখালী জেলার সদর উপজেলায় আজ এক কৃষকের জমির পাকা বোরো ধান কেটে ও মাড়াই করে ঘরে তুলে দিয়েছেন স্থানীয় ছাত্রলীগ কর্মিরা।
আজ রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত নোয়াখালীর সদর উপজেলার দাদপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামের কৃষক জসিম উদ্দিন ও কৃষক মাসুদ মিয়ার ৫৫ শতাংশ জমির পাকা বোরো ধান কেটে ও মাড়াই করে দেন ইউনিয়ন ছাত্রলীগ নেতা ইকবাল হোসেনের নেতৃত্বে ২০ জন নেতাকর্মি। 
কৃষক জসিম উদ্দিন জানান, শ্রমিকদের বাড়তি মজুরি ও গ্রীষ্মের তাপদাহের কারনে দেশের অন্য জায়গা থেকে শ্রমিকরা এখনো আসা শুরু করেনি। তাই ঝড় বৃষ্টির শংকায় জমির পাকা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। এ পরিস্থিতিতে ছাত্রলীগের নেতাকর্মিরা ২৫ শতাংশ জমিতে থাকা ধানগুলো কেটে ও মাড়াই করে ঘরে তুলে দিয়েছেন। 
কৃষক মাসুদ মিয়া জানান, অনেক পরিশ্রম করে এবার ৩০ শতাংশ জমিতে ধান চাষ করেছেন, খরচও হয়েছে অনেক টাকা। কিন্তু গরমের কারণে শ্রমিকরা কাজ করতে রাজি হচ্ছিল না। ফলে পাকা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। এ অবস্থায় কোন প্রতিদান ছাড়াই ছাত্রলীগের নেতাকর্মিরা ধানগুলো কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়েছেন।
কৃষক জসিম উদ্দিন ও কৃষক মাসুদ মিয়া উভয়েই ধান কেটে ও মাড়াই করে ঘরে তুলে দেওয়ায় স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মিদের প্রতি কৃতজ্ঞতা জানান। 
স্থানীয় ছাত্রলীগ নেতা ইকবাল হোসেন বলেন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের নির্দেশনা অনুযায়ী জেলার প্রত্যন্ত অঞ্চলের শ্রমিক সংকটের কারণে যেসব কৃষক পাকা ধান ঘরে তুলতে পারছেন না তাদের ধান কেটে ঘরে তুলে দেয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে কৃষকদের যেমন উপকার হচ্ছে, তেমনি কৃষকের পাশে দাঁড়াতে পেরে আমাদেরও অনেক ভালো লাগছে।
নোয়াখালী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শামছুল হুদা বাপ্পি বলেন, বাংলাদেশ ছাত্রলীগ দেশের যেকোনো দুর্যোগ ও দুঃসময়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। আগামীতেও সাধারণ মানুষের পাশে থাকবেন ছাত্রলীগ নেতাকর্মিরা। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat