×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৪-২১
  • ৪৩৪৬৬০৪২ বার পঠিত
  • আলমাহমুদ-ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট-সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা পরিষদ  নির্বাচনে ২য় ধাপে ২১ এপ্রিল রোববার মনোনয়নপত্র জমার শেষ দিনে ৩টি পদে ১৮জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন । এদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৬ জন। এরা হলেন মোঃ আকমাল হোসেন, মোঃ জহুরুল ইসলাম মিল্টন, মোঃ ইদ্রিস আলী,সেলিনা মির্জা মুক্তি, নবী নেওয়াজ খাঁন, হেদায়েত আহমেদ । 

ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৭ জন। এরা হলেন এম,এম তোফায়েল ইসলাম, মোঃ আবু সাঈদ সরকার, মোঃ মনিরুজ্জামান, মোঃ আলমগীর হোসাইন, এসএম জাহিদুজ্জামান কাকন,মোঃ সারোয়ার হোসেন, মোঃ শরিফুল ইসলাম। 

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৫ জন। এরা হলেন মোছাঃ একা খাতুন, মোছাঃ লাভলী পারভীন, সবিতা প্লাবনী,মোছাঃ ঝর্ণা খাতুন, মোছাঃ সুমাইয়া পারভীন। 

উল্লাপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মাসুদ রানা জানান ২য় ধাপের উল্লাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ১৮ জন প্রার্থী অনলাইনে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ২৩ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই করে প্রার্থীতা চূড়ান্ত করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat