×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৪-০৪-২৫
  • ৪৩৫৫০৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি সম্প্রতি ফটোসাংবাদিকদের ওপর চটেছেন। এক সাক্ষাৎকারে নোরা জানান, মাঝে মধ্যেই ফটোসাংবাদিকরা শরীরের নানা অংশে ক্যামেরা জুম করেন! শুধু তাই নয়, আজব প্রশ্নও নাকি করেন তারা।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, এক সাক্ষাৎকারে নোরা ফটোসাংবাদিকদের সম্পর্কে বলেন, মনে হয় আমার মতো নিতম্ব কখনো দেখেননি ওরা। সব সময় এমন হয়।
শুধু আমার ক্ষেত্রেই নয়, অন্য অভিনেত্রীর ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। হয়তো তাদের নিতম্ব নির্দিষ্ট করে ক্যামেরায় দেখানো হয় না, কারণ তাদের নিতম্ব খুব একটা উত্তেজনামূলক নয়। 
তবে অপ্রয়োজনীয় ভাবে তাদের অন্য অঙ্গ প্রত্যঙ্গ ক্যামেরার নজরে আসে। আমার মনে হয়, এটা ক্যামেরায় নির্দিষ্ট করে দেখানোর মতো কিছু নয়। কোন দিকে নজর তাদের?নোরা ফাতেহি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রেন্ড ধরে রাখার জন্য এসব করা হয়। শরীরের কারণে বারবার শিরোনামে এসেছেন।
অভিনেত্রী বলেন, আমার শরীর সুন্দর এবং আমার সম্পদ নিয়ে আমি গর্ববোধ করি। আমি কখনই আমার শরীর নিয়ে লজ্জিত নই।তবে নোরা খুব বেশি মাথা ঘামান না এই বিষয়ে। নিজের মতো করে চলাফেরা করেন। 
অভিনেত্রী আরও বলেন ‘ফটোসাংবাদিকদের এই প্রবণতা হয়তো ভুল কিন্তু সেটা আলাদাভাবে আলোচনার বিষয়। আমি এক একজনকে ধরে ধরে ঠিক ভুলের শিক্ষা দিতে পারব না’।
নোরার মতে, বলিউডে তার সফর নিয়ে মানুষ বাহবা দেন। বিশেষত যাদের সঙ্গে তিনি কাজ করেছেন তাদের কাছ থেকে প্রাপ্য সম্মান ও সহযোগিতা পেয়েছেন। কাজ নিয়ে কখনো আপস করেন না অভিনেত্রী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat