×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৪-২৬
  • ৪৩৪৩৩৮৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, প্রতিবন্ধীরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। প্রতিবন্ধীদের মূল ধারায় আনতে প্রচেষ্টা আছে সরকারের। সেই প্রচেষ্টার অংশ হিসেবে নীতিমালা তৈরি করা ও আইন তৈরি করা হয়েছে ।
আজ শুক্রবার  বিকালে শিল্পকলা অ্যাকাডেমির জাতীয় নাট্যশালায় প্রথম আন্তর্জাতিক প্রতিবন্ধী শিল্প উৎসব ঢাকা-২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি  এসব কথা বলেন।
ঢাকা থিয়েটারের সভাপতি নাসিরউদ্দিন ইউসুফের সভাপতিতে অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ব্রিট্রিশ হাইকমিশন, বাংলাদেশ এর ডেপুটি হাই কমিশনার এন্ড ডেভেলপমেন্ট ডিরেক্টর ম্যাট ক্যানেল, গ্রে আই থিয়েটারের আর্টিস্টিক ডিরেক্টর ম্যাট ক্যানেল।
দীপু মনি আরো বলেন, যারা প্রতিবন্ধিতায় আক্রান্ত তারা শারীরিক মানসিক নানা ধরনের শিকার হলেও বুদ্ধি ও মননশীলতায় স্বাভাবিক মানুষদের মত যে তাই নয়, বরং সৃজনশীলতায় অনেক  ক্ষেত্রে বেশিও।
মন্ত্রী আরও বলেন,  বিভিন্নভাবে প্রতিবন্ধিতার শিকার  শিশুরা  যেন সাধারণভাবে সবার সাথে শিক্ষা গ্রহণ করতে পারে সে ব্যবস্থা তৈরি করতে হবে। আর যাদের পক্ষে একেবারেই সম্ভব নয় তাদের জন্য বিশেষ ব্যবস্থা করার চেষ্টা করতে হবে। সবার মতই তাদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য ক্রীড়া চর্চা, সাংস্কৃতিক চর্চার ব্যবস্থা করতে হবে। এটা সবার মতো তাদের জন্যও অপরিহার্য। পরে মন্ত্রী  আন্তর্জাতিক প্রতিবন্ধী শিল্প উৎসব ঢাকা-২৪ এর উদ্বোধন ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat