×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৪-০৪-৩০
  • ৩৪৩৩৭৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কিছুদিন আগে মুক্তি পেয়েছে দক্ষিণী অভিনেত্রী ইয়ামি গৌতমের ‘আর্টিকেল ৩৭০’। মুক্তির পর আলোচনার পাশাপাশি সমালোচনাও চলেছে সিনেমাটি ঘিরে। তবে ইয়ামির অভিনয় দারুণ প্রশংসা কুড়িয়েছে। শুধু ভারতীয় দর্শক নয়, বিশ্বের অন্যান্য দেশের ভক্তরাও মুগ্ধতা প্রকাশ করছেন। যা সিনেমাটি মুক্তির ৫০ দিন পার হলেও চলমান রয়েছে। বলা চলে, স্বপ্ন সত্যি হয়ে ধরা দিয়েছে তার।
বিষয়টি নিয়ে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করে ইয়ামি বলেন, ‘সারাবিশ্বের দর্শকরা সিনেমাটি এভাবে গ্রহণ করবেন সেটা ভাবতে পারিনি। তাদের ভালোবাসায় আমি মুগ্ধ।’ ইয়ামি আরও বলেন, ‘আর্টিকেল মুক্তির ৫০ দিন পরও সবার ভালোবাসা আগের মতোই পাচ্ছি। এখন প্রেক্ষাগৃহের পাশাপাশি ওটিটির দর্শকরাও প্রতিক্রিয়া জানাচ্ছেন। দীর্ঘদিন মনের ভেতর লালন করা স্বপ্ন সত্যি হয়েছে।’ 
উল্লেখ্য, আদিত্য ধর নির্মিত আর্টিকেল ৩৭০ সিনেমাটি বেশ কয়েকটি দেশ নিষিদ্ধ করে। কারণ হিসেবে অনেকে ধারণা করেন, ৩৭০ অনুচ্ছেদ অনুযায়ী জম্মু ও কাশ্মির কিছু বিশেষ সুবিধা ভোগ করত। ২০১৯ সালে অনুচ্ছেদ ৩৭০ বাতিল হওয়ায় জম্মু ও কাশ্মির সেই বিশেষ মর্যাদা হারায়। সাবেক জম্মু-কাশ্মির রাজ্যকে দুই কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মির এবং লাদাখে ভাগ করা হয়। আর সেই বিতর্কিত প্রেক্ষাপটে নির্মিত হওয়ায় সিনেমাটি নিষিদ্ধ করা হয়! যদিও তা সিনেমাটির সাফল্যে তেমন প্রভাব ফেলতে পারেনি। প্রেক্ষাগৃহের পাশাপাশি ওটিটিতেও দারুণ আয় করছে আর্টিকেল ৩৭০।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat