×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৪-০৫-০১
  • ৪৫৬৫৪৮১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, ভুল চিকিৎসার অজুহাতে চিকিৎসকদের ওপর যে আক্রমণ হয় তা অত্যন্ত ন্যক্কারজনক। ভুল চিকিৎসার নাম করে চিকিৎসকদের মারধর, বিশেষ করে নারী চিকিৎসকদের উপর আক্রমণ মেনে নেয়া যায় না।
তিনি বলেন, ভুল চিকিৎসা বলার অধিকার আপনার বা আমার কারোরই নাই। ভুল চিকিৎসা বলার অধিকার রাখে শুধুমাত্র বিএমডিসি(বাংলাদেশ মেডিক্যাল ডেন্টাল কাউন্সিল)।
স্বাস্থ্য মন্ত্রী আজ বুধবার সকালে ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরো সায়েন্সে অনুষ্ঠিত ১২তম আন্তর্জাতিক এবং ২য় এসিএনএস-বিএসএনএস হাইব্রিড কনফারেন্স ও ক্যাডাভেরিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যকালে এ কথা বলেন।
বাংলাদেশের চিকিৎসকদের সক্ষমতার কথা উল্লেখ করে সামন্ত লাল সেন বলেন, আমি মনেপ্রাণে বিশ্বাস করি, আমাদের চিকিৎসকদের মেধা ও দক্ষতা বিশ্বের যে কোনো দেশের চিকিৎসকদের চেয়ে কম না। তিনি জোড়া মাথার জমজ শিশু রোকেয়া-রাবেয়ার অপারেশনের উদাহরণ টেনে মন্ত্রী বলেন, যদিও ওই অপারেশনে হাঙ্গেরির চিকিৎসকরা ছিলেন, তবে আমাদের দেশের নিউরোসার্জনরাই সেখানে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে।
তিনি বলেন, প্রথম যখন ঢাকা মেডিকেল কলেজে বাচ্চা দুটির এন্ড্রোভাস্কুলার সেপারেশন হয়, সেই রাতের ৩টা-৪টা পর্যন্ত আমি নিজের চোখে আমাদের এনেস্থেটিক ও নিউরোসার্জনদের ইচ্ছা, দক্ষতা ও সামর্থ্য দেখেছি যা আমাকে বিস্মিত করেছে।
তরুণ চিকিৎসকদের প্রতি স্বাস্থ্য মন্ত্রী মেধা ও মনোযোগ দিয়ে সর্বোচ্চ সেবা দেয়ার আহবান জানিয়ে বলেন, বাংলাদেশকে আমরা এমন এক জায়গায় নিয়ে যেতে চাই, যেখানে দেশের মানুষ চিকিৎসক সমাজকে সম্মান করে। তিনি বলেন, আমরা যদি সকাল  আটটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত মনোযোগ দিয়ে সার্ভিস দিই, রোগীদের সেবা দিই, তাহলে মানুষ সম্মান করবে। তিনি বলেন, আমাদের  কোন কিছুর অভাব নেই।  আমাদের মেধা আছে। সেই মেধা দিয়ে তোমরা সর্বোচ্চ সেবা দাও, তোমাদের সুরক্ষা আমি দিব। ডাক্তার হিসেবে তোমাদের প্রতি এটাই আমার প্রতিশ্রুতি।
বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জন্স-এর প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মোহাম্মদ হোসাইন-এর সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন এর মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী, নিনস্ এর যুগ্ম পরিচালক অধ্যাপক ডা. বদরুল আলম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat