×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-০৫-০৪
  • ৬৫৭৭২৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
হলিউডের অন্যতম জনপ্রিয় পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই আলোচনায় উঠে আসেন। এবার ব্রিটনিকে লস অ্যাঞ্জেলসের একটি হোটেল থেকে মাঝরাতে অর্ধউলঙ্গ অবস্থায় বের হতে দেখা গিয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম পেজ সিক্স ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, ব্রিটনিকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি হোটেল থেকে বের হন। এসময় প্রায়উন্মুক্ত শরীরে কেবল একটি চাদর জড়ানো এবং বুকে বালিশ চেপে চোখেমুখে কান্নার অভিব্যক্তি।
বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ব্রিটনির এমন ভিডিও দেখে হতবাক তার ভক্ত-অনুরাগীরা। এদিকে গণমাধ্যমকে বিষয়টি জানানোর জন্য নিজের মাকে দোষারোপ করেছেন এই গায়িকা।
শুক্রবার (৩ মে) ব্রিটনি তার এক্স হেন্ডলে  একটি ছবি পোস্ট  করেন। তাতে দেখা যায়, ব্রিটনির ডান পায়ের গোড়ালি মচকে গিয়েছে। এ ছবির ক্যাপশনে ব্রিটনি তার মাকে দোষারোপ করেছেন।
এতে ব্রিটনি লেখেন, ‘আমি জানি, আমার মা জড়িত ছিলেন। আমি তার সঙ্গে গত ৬ মাস ধরে কথা বলি না। এ ঘটনার পর এবং খবর প্রকাশের আগে তিনি ফোন করেছিলেন। যদি আমার দাদা-দাদি থাকতেন! আমি তাকে সহ্য করতে পারি না। সত্যি বলছি, এটা বলতে আমি পরোয়া করি না।’
‘বেআইনিভাবে প্যারামেডিকদের একটি টিম আমার দরজায় আসে। এর আগে তারা কখনো আমার দরজায় আসেনি। আমি মনে করি, আমি হেনস্তার শিকার হয়েছি। আমি বুস্টন যাচ্ছি।’ লেখেন ব্রিটনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat