×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-০৫-০৮
  • ২৩৪৩৮৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহ আক্রমণের পরিকল্পনার বিষয়ে ওয়াশিংটনের উদ্বেগ নিরসনে ইসরায়েল ব্যর্থ হওয়ার পর গত সপ্তাহে যুক্তরাষ্ট্র বোমার একটি চালান স্থগিত করেছে। একজন সিনিয়র মার্কিন কর্মকর্তা মঙ্গলবার এ কথা বলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা  তথ্য জানিয়ে বলেছেন, ‘আমরা গত সপ্তাহে অস্ত্রের একটি চালান স্থগিত করেছি। এতে ১,৮০০টি ২,০০০-পাউন্ড (৯০৭ কেজি) ওজনের এবং ৫০০-পাউন্ড (২২৬ কেজি) ওজনের ১,৭০০টি  বোমা রয়েছে।’
কর্মকর্তা বলেন, ‘আমরা কীভাবে এই চালান নিয়ে এগিয়ে যাব সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি।’
ওয়াশিংটনের বিরোধিতা সত্ত্বেও ইসরায়েল যখন রাফাহতে একটি বড় স্থল অভিযানের দ্বারপ্রান্তে তখন বাইডেন প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে।
মার্কিন কর্মকর্তা বলেন, ইসরায়েলি এবং মার্কিন কর্মকর্তারা বিকল্প নিয়ে আলোচনা করছিলেন, তবে ‘ওই আলোচনা চলছে এবং আমাদের উদ্বেগগুলো পুরোপুরি সমাধান করেনি।’
তিনি বলেন,‘যেহেতু ইসরায়েলি নেতারা এই ধরনের অভিযানের বিষয়ে সিদ্ধান্তের দিকে এগিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে।’ সে কারণে ‘আমরা বিশেষ অস্ত্রের প্রস্তাবিত চালান স্থানান্তরের বিষয়টি সাবধানে পর্যালোচনা করতে শুরু করেছি, এসব অস্ত্র ইসরায়েল রাফাহতে ব্যবহার করতে পারে। এই আলোচনা এপ্রিলে শুরু হয়েছিল।’
মার্কিন কর্মকর্তা বলেন, ওয়াশিংটন সবচেয়ে ভারী ২,০০০-পাউন্ডের এসব বোমা ব্যবহারের উপর ‘বিশেষভাবে সতর্ক’ এবং ব্যাপক জনঘনত্বের এই শহরে এসব বোমা ভয়ংকর প্রভাব ফেলতে পারে, যেমনটি আমরা গাজার অন্যান্য অংশে দেখেছি।’
তিনি বলেন,মার্কিন পররাষ্ট্র দপ্তর এখনও জেডিএএম নামে পরিচিত নির্ভুল বোমা কিট ব্যবহারসহ অন্যান্য অস্ত্র হস্তান্তর পর্যালোচনা করছে।
ইসরায়েল মঙ্গলবার রাফাহ শহরে ট্যাংক পাঠিয়ে মিশরের সাথে সীমান্ত ক্রসিং দখল করে নেয়। তবে হোয়াইট হাউস এর আগে বলেছে, ইসরায়েল প্রতিশ্রুতি দিয়েছিল এটি হবে একটি ‘সীমিত অভিযান’।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat