×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৫-০৯
  • ২৩৪৩৭৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের টঙ্গী থেকে উত্তরার দিয়াবাড়ি মেট্রোরেল স্টেশন পর্যন্ত শাটল বাস সার্ভিস চালু করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশন (বিআরটিসি)। প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই বাস সার্ভিস। 
প্রথম ধাপে টঙ্গীর স্টেশন রোড থেকে উত্তরা দিয়াবাড়ি মেট্রোরেল স্টেশন পর্যন্ত এই সার্ভিস চালু করা হয়েছে। পরবর্তীতে টঙ্গীর স্টেশন রোড থেকে ফার্মগেট এলিভেটেড এক্সপ্রেস পর্যন্ত এই সার্ভিস চালু করা হবে বলে জানিয়েছে বিআরটিসি কর্তৃপক্ষ। 
আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় টঙ্গীর স্টেশন রোডে এই বাস সার্ভিসের উদ্বোধন করেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য মো. জাহিদ আহসান রাসেল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআরটিসি’র জেনারেল ম্যানেজার মেজর নিজাম উদ্দিন, জোয়ার সাহারা বাস ডিপোর ম্যানেজার (অপারেশন) মো. কামরুজ্জামান, গাজীপুর বাস ডিপোর ম্যানেজার (অপারেশন) রাকিবুল হাসান শুভ এবং গাজীপুর ঐতিহ্য ও উন্নয়নের সভাপতি ইঞ্জিনিয়ার মো. শামসুল হক।
জেনারেল ম্যানেজার মেজর নিজাম উদ্দিন বলেন, বৃহস্পতিবার থেকে ১১টি শাটলবাস সার্ভিস চালু হয়েছে। প্রতি ১০ মিনিট পরপর একটি করে বাস ছেড়ে যাবে। এতে প্রতিদিন প্রায় এক লাখ যাত্রী সার্ভিসের সুবিধা ভোগ করবেন। 
রাজধানীর শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মনিরা হক তিন্নি ছিলেন বাসের প্রথম যাত্রী। তিনি বলেন, এই যাত্রা আমাদের জন্য খুবই আরামদায়ক হবে। মেট্রোরেলে যাতায়াত করতে টঙ্গীর স্টেশন রোড থেকে উত্তরার হাউস বিল্ডিং এলাকায় গিয়ে বাস পরিবর্তন করে মেট্রোরেল স্টেশনে যেতে হতো। এখন বাস পরিবর্তনের ঝামেলা থাকবেনা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat