×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-০৫-১১
  • ৩৪২৩৬৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাশিয়ার সীমান্তবর্তী ইউক্রেনের খারকিভ অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। মস্কো আকস্মিকভাবে স্থল হামলা শুরু করার এক দিন পর এসব লোক সরিয়ে নেওয়া হলো। শনিবার আঞ্চলিক গভর্নর এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
গভর্নর ওলেগ সিনেগুবভ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, এ অঞ্চলে রাশিয়ার হামলার পর ‘মোট ১,৭৭৫ জনকে সরিয়ে নেওয়া হয়েছে।’
তিনি আরো বলেন, রুশ বাহিনী গত ২৪ ঘণ্টায় এ অঞ্চলের ৩০টি বসতিতে কামান ও মর্টার হামলা চালিয়েছে এবং তারা এ সীমান্ত এলাকায় সামান্য অগ্রসর হয়েছে। প্রায় দুই বছর আগে তারা এ এলাকা থেকে পিছু হটেছিল।
শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ওই এলাকায় রাশিয়ার বাহিনীর সাথে ইউক্রেন বাহিনীর ‘ভয়াবহ যুদ্ধ’ হয়।
২০২২ সালের সেপ্টেম্বর থেকে খারকিভ অঞ্চলের অধিকাংশ এলাকা ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat