×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৫-১১
  • ৪৫৬৪৬২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সিমিন হোসেন রিমি বলেছেন, কৃষিতে আধুনিক যান্ত্রিকীকরণের ফলে ফসল উৎপাদন বহুগুনে বৃদ্ধি পেয়েছে। 
আজ শনিবার গাজীপুরের কাপাসিয়া উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত ২০২৩-২৪ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় স্থাপিত সমলয়ে বোরো ধান (হাইব্রিড) কম্বাইন হারভেস্টারের মাধ্যমে শস্য কর্তনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
সিমিন হোসেন রিমি বলেন, কৃষি ক্ষেত্রে যান্ত্রিকীকরণ আওয়ামী লীগের নির্বাচনী ইশতিহারের একটি অন্যতম লক্ষ্য ছিল। যার ধারাবাহিকতায় সরকার নানামুখী ফসল উৎপাদনের আধুনিক যান্ত্রিকীকরণের উদ্যোগ নিয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রচেষ্টায় অনেক নতুন প্রজাতির ধানের আবিষ্কার হয়েছে। ফলে ফসল উৎপাদন বৃদ্ধি পেয়েছে। 
তিনি বলেন, পূর্বে এক বিঘা জমিতে থেকে ৭-৮ মন ধান পাওয়া যেত কিন্তু বর্তমানে তা বেড়ে ১৫-২০ মন হয়েছে। অনেক সময় গ্রামে ধান কাটার সময় শ্রমিক পাওয়া যেত না কিন্তু কম্বাইন হারভেস্টারের এর মাধ্যমে ১৫-২০ মিনিটে এক বিঘা ধানকাটা সম্ভব। 
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী একখন্ড জমিও খালি না রেখে বিভিন্ন জাতের সবজি উৎপাদনের জন্য চাষী ভাইদের দৃষ্টি আকর্ষণ করে।
প্রতিমন্ত্রী জমিতে রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব সার ব্যবহার বৃদ্ধির ক্ষেত্রে কৃষকদের আহ্বান জানান। 
অনুষ্ঠানে সরকারের সাবেক সিনিয়র সচিব সুরাইয়া বেগম, কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার এ কে এম লুৎফর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুমন বসাক প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat