×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-০৫-১২
  • ২৩৪৩৮৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুদ্ধবিধ্বস্ত গাজায় যুদ্ধবিরতি এবং স্পেন ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক ছিন্ন করার দাবিতে শনিবার হাজার হাজার ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারী মাদ্রিদে বিক্ষোভ সমাবেশ করেছে।
কর্তৃপক্ষের মতে প্রায় ৪,০০০ বিক্ষোভকারী ব্যানার ও প্রতীক বহন করে গাজায় ‘গণহত্যার’ নিন্দা এবং ফিলিস্তিনি জনগণের ‘প্রতিরোধের’ প্রশংসা করেছে।
রাফাহ শহর থেকে সরে যাওয়ার ইসরায়েলি ঘোষণার কথা উল্লেখ করে ৫৭ বছর বয়সী জলদিয়া আবুবাকরা বলেন, দক্ষিণ গাজায় জড়ো হওয়া বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা পুনরায় এক জায়গা থেকে অন্যত্র স্থানান্তরের চাপের মধ্যে পড়েছে কিন্তু তাদের যাওয়ার মতো নিরাপদ জায়গা কোথাও নেই।
ফিলিস্তিনিদের বিতাড়িত করে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ৭৬তম বার্ষিকীর আগে প্রায় ৩০টি সংগঠন এই সমাবেশের ডাক দেয়।
১৯৪৮ সালের এই যুদ্ধে ফিলিস্তিনিদের নিজভূমি থেকে বিতারিত করার ভয়াবহ ঘটনাকে তারা ‘নাকবা’ (বিপর্যয়) বলে অভিহিত করেছে, এ সময়  ৭৬০,০০০ ফিলিস্তিনি নিজ ভূমি থেকে পালিয়ে যেতে বাধ্য করা হয়।
সাম্প্রতিক দিনগুলোতে মাদ্রিদ,বার্সেলোনা এবং ভ্যালেন্সিয়ায় বিশ্ববিদ্যালয়গুলোতে স্প্যানিশ শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্র এবং ইউরোপ জুড়ে ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের অনুরূপ শান্তিপূর্ণ অবস্থান ও ক্যাম্প স্থাপন করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat