×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৫-১৩
  • ২৩৪৪০৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চুয়াডাঙ্গায় চলতি মৌসুমে আম সংগ্রহের সময়কাল আগামী ১৬ মে নির্ধারণ করে দিয়েছে জেলা প্রশাসন। আজ সোমবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে মত বিনিময় সভায় এ সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। চলতি মৌসুমে জেলায় ২ হাজার ৩০৪ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩০ হাজার মেট্রিক টন।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিভাষ চন্দ্র সাহা, দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার, জেলা আমবাগান মালিক সমিতির সভাপতি কুদ্দুস মহলদার, জেলা পর্যায়ের বাগান মালিক ও কৃষকরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয় আগামী ১৬ মে আটি, গুটি আম ও বোম্বাই আম, ২৪ মে হিমসাগর, ৩০ মে ল্যাংড়া, ৭ জুন আম্রপালি, ১৫ জুন ফজলী এবং ১ জুলাই আশ্বিনা/ বারি-৪ জাতের আম সংগ্রহ করা হবে। সভায় জেলা প্রশাসক বলেন, নির্ধারিত সময়ের আগে কেউ আম পাড়লে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat