×
ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৪-০৫-১৮
  • ৫৪৯৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় আজ বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম ভূঁইয়াকে (নুসু মিয়া) কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। 
আজ শনিবার সকাল ১০টায় উপজেলার দক্ষিণ কামলাবাজ জামে মসজিদ মাঠে নামাজে জানাযা শেষে তাকে গ্রামের কবরস্থানে দাফন করা হয়।      
এদিন, আজ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মুসফিকুন নূর-এর নেতৃত্বে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার দাস-সহ একদল পুলিশ মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পনসহ তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদান করেন। এসময় বিউগলে করুন সুর বেজে উঠে। 
জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আজাদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সফর আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সাবেক কমান্ডার এডভোকেট আসাদ উল্লাহ সরকার প্রমুখ এসময় উপস্থিত ছিলেন। 
বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম ভূঁইয়া (নুসু মিয়া)-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সুনামগঞ্জ- ১ আসনের সংসদ সদস্য এডভোকেট রনজিত চন্দ্র  সরকার। 
বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম ভূঁইয়া (নুসু মিয়া) শুক্রবার রাত সাড়ে ৯ টায় জেলার জামালগঞ্জ উপজেলার ডিলারপট্টি এলাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, দুইছেলে ও এক মেয়ে রেখে গেছেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat